Bntv245487
১০ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক মানুষ

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া।
অসচ্ছল ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন। এ ক্যাম্পে ছয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। মানবিক এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা, একতা, নৈতিকতা—সবার উপরে মানবতা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন।ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির আহ্বায়ক ও ডুমুরিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মো. হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন।
ক্যাম্পে আগতদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। চিকিৎসাসেবা দেন অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন, অধ্যাপক এমিরিটাস ডা. শেখ ইউনূস আলী, অধ্যাপক ডা. বিশ্বাস শাহিন হাসান, ডা. নাছিমা সুলতানা, ডা. অর্জুন কুমার পাল ও ডা. তোফায়েল আহমেদ দিহান।
চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি নিজেদের শারীরিক সমস্যা সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ নেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগকে তাঁরা স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সহসভাপতি মো. রবিউল ইসলাম বাবু, আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ আমজাদ হোসেন, ক্যাম্প পরিচালনা কমিটির সদস্যসচিব ও মহিলা বিষয়ক সম্পাদিকা রত্না রানী বিশ্বাস, দপ্তর সম্পাদক জি. এম. রোকনুজ্জামান, ক্যাম্প পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ও সংগঠনের ক্রীড়া সম্পাদক জয়দেব কুন্ডু, সমাজসেবক আব্দুল কাইয়ুম জমাদ্দার, ইউপি সদস্য শেখ মহাসিন হোসেন, প্রধান শিক্ষক শেখ মতিয়ার রহমান, মাস্টার শেখ শহিদুল ইসলাম, জি. এম. আব্দুস সালাম, মহিলানেত্রী মুক্তা আফরোজ, মাস্টার জাহাঙ্গীর আলম ও শিক্ষক আশরাফ সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয় নিয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের কল্যাণে ডুমুরিয়া ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

১

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত:

২

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

৩

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

৪

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

৬

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

৭

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

৮

ডুমুরিয়ায় রক্তক্ষয়ী হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, আইসিইউতে পরিমল পরকীয়া-বিরোধের জেরে হামলার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাতনামা আরও ৪–৬ জন আসামি

৯

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিতের অভিনন্দন

১০

আড়ংঘাটায় কিশোর ফুটবলারদের পাশে চেয়ারম্যান প্রার্থী মিতুল, বিতরণ করলেন ফুটবল

১১

ডুমুরিয়ায় ১৭ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, পুলিশি তদন্ত ছাড়াই দাহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, নেশা সেবনের প্রাথমিক ধারণা—দাহের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য

১২

খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি

১৩

দাকোপে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ 

১৪

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার

১৫

তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

১৬

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১৭

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১৮

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২০