Bntv245487
১০ অক্টোবর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌর শহরের বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পৌর শহরের যানজট নিরসন এবং পথচারীদের চলাচলের পথ সুগম করার জন্য ফুটপাতে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী দোকানপাট অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১০ অক্টোবর-২৬) সকাল থেকে শুরু দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনগত অপরাধ। শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। পৌর শহরের মহাসড়কের উপর যন্ত্রতন্ত্র গাড়ী পার্কিং এবং দু’পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের ফুটপাতের সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফুটপাত থেকে তাদের অবৈধ স্থাপনা বা দোকানপাট সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা আবু ফজল মোঃ এনামুল হক, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০