Bntv245487
১০ অক্টোবর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ বাহিনীর সদস্যরা ঠিকমতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না: হুইপ বকুল

ডেস্ক :
পুলিশ বাহিনীর সদস্যরা ঠিকমতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না কিংবা তারা সন্ত্রাসীদের সঙ্গে কোনো না কোনোভাবে আপস করে ফেলছেন বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।তিনি বলেন, এটা স্বেচ্ছায় করুক আর ভয়ে করুক—এর খেসারত জনগণকে দিতে হচ্ছে।শুক্রবার (৯ অক্টোবর) নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ফ্যাসিস্টদের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তরা কোনো না কোনোভাবে দলের (বিএনপির) মধ্যে ঢোকার চেষ্টা করছে। এজন্য আমাদের দলকে সতর্ক থাকতে হবে। কেউ যদি সুযোগ দেয় তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিতদের অবহেলাকে ছোট করে দেখলে হবে না। এটা ভালোভাবেই নজরে আনতে হবে। ফ্যাসিস্ট আমলে প্রশাসনের মধ্যে অনেক বেশি দলীয় লোক ঢুকে গিয়েছে। তারা এখানে অনেক জায়গায় কমান্ড মানছেন না।
রকিবুল ইসলাম বকুল বলেন, আমাদের খুলনা অঞ্চলের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। এজন্য আমাদের যুবসমাজে হতাশায় অনেকে মাদকের দিকে যাচ্ছে, আবার অনেকে সন্ত্রাসের দিকে যাচ্ছে। এটার মূল কারণ আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে অপরাধ দ্রুততার সঙ্গে কমে আসবে।তিনি আরও বলেন, আমরাও সন্ত্রাস সম্পর্কিত মিটিংয়ে বারবার বলার চেষ্টা করছি এবং পুলিশ বাহিনীকে মোটিভেশন দিচ্ছি। কারণ, পুলিশ বাহিনীর উপরেও একটা চরম খারাপ সময় গিয়েছে। তাদের আগের জায়গায় ফিরিয়ে আনতে গেলে তাদের মোটিভেশন দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক হবে।হুইপ বলেন, খুলনা অঞ্চলটা একটু আলাদা। অতীতেও দেখা গেছে খুলনা অঞ্চলে অনেক ফ্যাক্ট কাজ করে। জনগণ একটু সজাগ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা যদি প্রশ্রয় না দেই এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে, তবে আমার বিশ্বাস- এখান থেকে দ্রুততার সঙ্গে সব সন্ত্রাসী বাহিনী পালিয়ে যেতে বাধ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০