Bntv245487
১৪ অক্টোবর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ এপিবিএন, খুলনার বিশেষ অভিযানে অনলাইনে চাকরির লোভনীয় প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্রের৩ সদস্য আটক # ৫টি মোবাইল, ১৫টি সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ

আনলাইনে  চাকরির লোভনীয় প্রলোভন দেখিয়ে প্রবাসীর কাছ থেকে ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় অনলাইন প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ৩ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), খুলনা। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।১৩ অক্টোবর ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নেতৃত্বে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম টিম এবং এপিবিএন সদর দপ্তরের ইন্টেলিজেন্স ও এলআইসি শাখার ১১ সদস্যের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।এপিবিএন সূত্রে জানা যায়, প্রবাসী রবিন শেখকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রটি মোট ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি এপিবিএন সদর দপ্তরে পাঠানো হয়। পরে বিষয়টি ৩ এপিবিএন, শিরোমনি, খুলনায় পাঠানো হয়।
অভিযোগের ভিত্তিতে ৩ এপিবিএন ক্রাইম ইউনিট এবং এপিবিএন সদর দপ্তরের ইন্টেলিজেন্স ও এলআইসি শাখার সমন্বয়ে ছায়া তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের মাধ্যমে চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কে বাইনতলা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলো বটিয়াঘাটা থানার তলাপাড়া এলাকার শহীদ শেখের ছেলে ছাব্বির হোসেন, মহাদেব ঘটকের ছেলে সাধন কুমার ঘটক এবং মাহবুব শেখের ছেলে সাকিব শেখ।অভিযানে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।এপিবিএন সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার নম্বর ১৪, তারিখ ১২ অক্টোবর ২০২৬। পরে গ্রেপ্তার ব্যক্তিদের জব্দ করা আলামতসহ বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০