Bntv245487
১৬ অক্টোবর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা

   পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

‎আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ঘোষিত এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতারা।
শুক্রবার (১৬ অক্টোবর-২৬) সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী-এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাঈদুর রহমান সাঈদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন। এ ছাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ ও ওলামা বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল হুসাইন বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচি বাস্তবায়নে সব পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা,শিল্পকারখানায় গ্যাস সংকট নিরসন, কৃষকদের জন্য সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও ভূমি দখল বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা। পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের বিষয়টিও রয়েছে।
ছবিঃ
১৬/১০/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০