Bntv245487
২৬ অক্টোবর ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওয়ের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শাখায় এক গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সকালে চেক নিয়ে টাকা তুলতে গিয়ে হিসাবে পর্যাপ্ত অর্থ নেই বলে জানতে পারেন গ্রাহক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগকারী ডা.মোহাম্মদ মুজিবুল হক কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ। তাঁর স্থায়ী বাড়ি পেকুয়ার শিলখালী ইউনিয়নে। বর্তমানে তিনি ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশস্থ বঙ্কিমবাজারে বসবাস করেন বলে জানা গেছে।অভিযোগ সূত্র মতে, গতকাল সকালে নিজের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য এক অধস্তন কর্মচারীকে চেক দিয়ে ইউসিবি ব্যাংকের ঈদগাঁও শাখায় পাঠান প্রিন্সিপ্যাল ডা. মুজিবুল হক। তবে ব্যাংকে গিয়ে ওই কর্মচারী জানতে পারেন, হিসাবে উত্তোলনযোগ্য পর্যাপ্ত টাকা নেই। বিষয়টি তাঁকে জানানো হলে তিনি কক্সবাজার মেডিকেল কলেজ থেকে সরাসরি ব্যাংকে ছুটে আসেন।ডা. মুজিবুল হকের অভিযোগ, তাঁর অজান্তেই ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট লেনদেনের বিষয়ে তিনি কোন ওটিপি বা এসএমএস পাননি। এমনকি তিনি নিজে কোন অনুমোদনও দেননি বলে জানিয়েছেন। কীভাবে এবং কার মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা হিসাব থেকে স্থানান্তরিত হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।ব্যাংকে গিয়ে বিষয়টি জানার পর শাখা ব্যবস্থাপকের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর ভাষ্য, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ সহায়তা না পেয়ে তাঁকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। পরে এ ঘটনায় ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ডা. মুজিব। জিডি নম্বর ৯৭৪; ট্র্যাকিং নম্বর DEL665।একজন গ্রাহকের হিসাব থেকে এত বড় অঙ্কের অর্থ কীভাবে স্থানান্তরিত হলো, লেনদেনটি কোন মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং এতে কোন অননুমোদিত প্রবেশ বা নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কিনা—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা নিরূপণে ব্যাংকের লেনদেনের নথি ও ডিজিটাল তথ্য যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে ভোক্তভোগী ডা: মুজিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেন এ প্রতিনিধিকে।তবে এ রিপোর্ট লেখা পযন্ত ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০