Bntv245487
৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক খুলনা খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এর মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে এসআই পদ মর্যাদার সদস্যও রয়েছেন। শুদ্ধি অভিযান পুলিশের ভেতরে আগে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনার ৯, বাগেরহাটের ৯, যশোরের ২, ঝিনাইদহের ৩, কুষ্টিয়ার ৪ ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্যরা এ তালিকায় রয়েছেন।খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি করে।তিনি বলেন, এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইজিপিরও নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।প্রতিরোধ এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তবে দায়িত্ব পালনের সময় কোনও সদস্য ব্যক্তিগত স্বার্থে অনৈতিক সুবিধা নিলে তার প্রভাব পড়ে পুরো বাহিনীর ওপর। বিশেষ করে মামলা গ্রহণ, তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ কিংবা অভিযান পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজে অর্থ বা অন্যকোনও সুবিধার বিনিময়ে পক্ষপাতের অভিযোগ উঠলে পুলিশের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে অপরাধীরা সুযোগ পায়, পাশাপাশি সাধারণ মানুষও পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে।সূত্রটি জানায়, পুলিশ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর অন্যতম উদ্দেশ্য তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করা। কিন্তু এসব সুবিধা বাড়ানোর পরও কোনও সদস্য অনৈতিক উপায়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা ব্যক্তিগত অসততার পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা ও জবাবদিহির দুর্বলতাকেও সামনে নিয়ে আসে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পুলিশের প্রতি জনআস্থা বজায় রাখতে বাহিনীর অভ্যন্তরীণ জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। কোনও সদস্যের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠলে দ্রুত তদন্তের মাধ্যমে এর সত্যতা নির্ধারণ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে দায়িত্বশীল ও পেশাদার পুলিশ সদস্যদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করাও প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

১

ঈদগাঁওতে স্যাতঁ স্যাতেঁ ময়লার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী

২

কেশবপুরের ভায়না গ্রামে আলহাজ্ব মনিরুল ইসলাম মনু’র উঠান বৈঠক

৩

কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার, আসছেন কেন্দ্রীয় নেতারা 

৪

কেশবপুরে উপাচার্য রফিকুল ইসলাম-এর সংবর্ধনা প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা

৫

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ

৬

একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার

৭

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৮

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

৯

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত:

১১

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

১২

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

১৩

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

১৫

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

১৬

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

১৭

ডুমুরিয়ায় রক্তক্ষয়ী হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, আইসিইউতে পরিমল পরকীয়া-বিরোধের জেরে হামলার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাতনামা আরও ৪–৬ জন আসামি

১৮

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিতের অভিনন্দন

১৯

আড়ংঘাটায় কিশোর ফুটবলারদের পাশে চেয়ারম্যান প্রার্থী মিতুল, বিতরণ করলেন ফুটবল

২০