Bntv245487
৫ নভেম্বর ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি : –পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উদ্যোগপরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বি বি শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী সুমন আহম্মেদ নিজ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেন।চারা বিতরণকালে শিক্ষার্থীদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে কিংবা উপযুক্ত স্থানে প্রাপ্ত চারাগুলো রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য উৎসাহিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশাখা রানী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরজিৎ ঘোষ দেবেন, শিক্ষক সুপ্রিয় কুমার ঘোষ, সুফিয়া খাতুন, আসমা খাতুন, রাশেদুজ্জামান, ফারজানা খাতুন ও রুমা খাতুন।এ ছাড়া উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, মুজিবুর রহমান, হুমায়ুন সরদার, ইউনুস গাজী, শফিকুল ইসলাম, ইব্রাহিম সরদার, রুহুল আমিন সরদার, মনিরুল ইসলাম, হালিম গাজী, মালেক ও নওশের আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আয়োজকেরা মনে করেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মতো ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিচর্যার মানসিকতা তৈরি হলে সমাজে বৃক্ষরোপণ আন্দোলন আরও বিস্তৃত হবে।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০