Bntv245487
৫ নভেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জি এম ফিরোজ, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা গ্রামে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে বাঁশের লাঠি ও কুড়ালের আঘাতে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় দা নিয়ে ধাওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পবিত্রা রানী বিশ্বাস। এ ঘটনায় ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পুকুরপাড়ে নারকেল পাড়াকে কেন্দ্র করে পবিত্রা রানীর শ্বশুর গৌর বিশ্বাসের সঙ্গে অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে পবিত্রা রানী ও তাঁর স্বামী উজ্জ্বল বিশ্বাস এগিয়ে গেলে তাঁদেরও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।ভুক্তভোগীদের দাবি, মেয়ে মিতালী বিশ্বাসের ২০২৪ সালের মৃত্যুকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ চলছে। ওই মৃত্যুর ঘটনায় উজ্জ্বল বিশ্বাসের দায়ের করা একটি মামলাও চলমান রয়েছে।আহতরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ডুমুরিয়া থানার এসআই মো. মনির হোসেন জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০