রিপোর্ট বাংলাদেশ
৩ এপ্রিল ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের গরু নিয়ে পালিয়েছে ডাকাতদল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের দুর্গম চরাঞ্চলে এক কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়ালের ১১টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনার বেড়িবাঁধের পূর্বপাশে গাবেরপাড়া চর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কৃষক আলমগীর হোসেন দেওয়ান তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে।

ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আমি গরমের কারণে বাইরে বসে মোবাইল দেখছিলাম। রাত ৩টার দিকে ঘুমানোর জন্য ঘরে যাওয়ার সময় হঠাৎ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এসময় আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে তারও হাত- পা বেঁধে ফেলে। এরপর ডাকাতদল আমার গোয়াল ঘরে রাখা ১৪টি গরুর মধ্যে ১১টি বড় গরু বের করে নিয়ে যায়। বাছুর ৩টা রেখে যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি রিপোর্ট বাংলাদেশ’কে বলেন, কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে তারা স্বামী-স্ত্রী থাকেন আশপাশে কোনো ঘর-বাড়ি নেই।

তিনি আরও বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা চৌহালী, টাঙ্গাইলসহ আশপাশের সমস্ত থানার ওসির সঙ্গে কথা বলেছি আমাদের প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে প্রধান শিক্ষক শাহিনূরের আত্মহত্যা

পাইকগাছায় সাবেক চেয়ারম্যান মান্নান গাজীর আবেদনের তদন্ত সম্পন্ন: অতঃপর এলাকবাসী ঝাড়ু মিছিল

কেশবপুরে পুলিশকে আহত করে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

দিঘলিয়ায় চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, টাকা ও মোবাইল উদ্ধার হয়নি, আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে

খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন.

রূপসায় স্কুলের জায়গা নিয়ে উত্তেজনা.স্কুলের স্বার্থে সংগ্রাম. শিক্ষার্থীরা.

কেশবপুর সঃ ডিগ্রী কলেজে তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

কেশবপুরে পহেলা বৈশাখের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুকুল আহ্বায়ক, ডাবলু সদস্য সচিব ও সাধন যুগ্ম আহ্বায়ক

খুলনায় অভিযানে অপহৃত শিশু উদ্ধার. গ্রেফতার ১.

মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো “শ্রমিক অধিকার পরিষদ”

১০

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

১১

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

১২

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

১৩

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

১৪

ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক ঘেরাবেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ,৭টি পরিবার অবরুদ্ধ

১৫

খুলনায় নিখোঁজের ৪ মাস পর কিশোর সিয়ামকে উদ্ধার.

১৬

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির ফুলেল শুভেচ্ছা

১৭

নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান

১৮

কেশবপুরে তরমুজ বোঝাই ট্রাক খাদে, আহতদের উদ্ধার

১৯

সাংবাদিক আতিয়ার রহমানের পিতার মৃত্যুতে শোকের মাতম,,,

২০