৪ জানুয়ারী ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও যৌথ সভা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার(০৪ জানুয়ারি-২৬) দুপুরে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-রবিবার সভাপতি ও কাউন্সিলর মশিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন কেশবপুর ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি ও ইউপি সদস্য কামাল উদ্দিন, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নূরী, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অমেদ আলী, সাবেক ইউপি সদস্য আয়ুব হোসেন টাবু-সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভা শেষে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা উলামা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস সহ সকল বক্তারা কেশবপুর ধানের শীষ প্রতীকের প্রাথী আবুল হোসেন আজাদ’কে বিজয়ী করার অঙ্গীকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০