Admin
২৮ জানুয়ারী ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেম শাইখুল হাদীস মুফতী গোলাম রহমানের ইন্তেকাল, রাত ৯ টায় খুলনায় জানাযা

শেখ নাসির উদ্দিন, খুলনা: দক্ষিণবাংলার প্রবীণ মুরুব্বী সুযোগ্য আলেমেদ্বীন “জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, জামি’আর নায়েবে মুহতামিম ‘মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া’র আব্বা, খুলনার হেলাতলা জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতীব, দারুল উলূম খুলনার সাবেক প্রধান মুফতী শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া রহ. এর সোহবতপ্রাপ্ত বিশিষ্ট শাগরিদ “আল্লামা মুফতী গোলাম রহমান” সাহেব আজ বুধবার (২৮ জানুয়ারী ২০২৬ঈ.) সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার ধানমন্ডি গ্রীন হসপিটালে ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজার নামাজ আজ বুধবার রাত ৯ টায় তার প্রতিষ্ঠিত বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতের ইন্তেকালে দেশের গোটা দ্বীনি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুম গোলাম রহমান সাহেব দারুল উলূম দেওবন্দ থেকে হাদীস ও ফিকহের গভীর জ্ঞান হাসিল করার পর দীর্ঘদিন ধরে কুরআন-হাদীসের খেদমত, ইলমে ফিকহ চর্চা, দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে রেখেছিলেন। তিনি ছিলেন একাধারে একজন দরদী উস্তাদ, প্রজ্ঞাবান মুফতী ও নীরব সাধক। তাঁর ইলমী গভীরতা, বিনয় ও আমলভিত্তিক জীবন দক্ষিণবঙ্গের আলেম সমাজের জন্য ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত মুফতী গোলাম রহমান রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য শাগরিদ, ভক্তকুল ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন, যাদের আজ তাঁর ইন্তেকালে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়—ইলম ও তাকওয়ার এমন ব্যক্তিত্ব যুগে যুগে খুব কমই দেখা যায়। আল্লাহ তা’আলা মরহুম মুফতী সাহেবকে জান্নাতুল ফেরদাউসে উচ্চু মাকাম নসীব করুন, তাঁর কবরকে জান্নাতী নূর দ্বারা ভরপুর করে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শাগরিদ ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১০

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১১

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১২

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৩

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৪

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৫

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৬

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৭

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৮

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৯

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

২০