৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কন্দর্পপুরে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে এবং শ্রী অরুণ সিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি-শ্রী দিপক কুমার পাল, সাধারণ সম্পাদক-শ্রী শ্যামল কুমার বসু ও কোষাধ্যক্ষ-শ্রী অসিত কুমার পাল জানান, “কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ ভক্ত সনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপানার্থে মনের কালিমা মোচন করবার মানসে, কৃষ্ণ ভক্ত আগমণ উপলক্ষে এবারও (নতুন নির্মাণকার্য চলমান) কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি-২৬) কৃষ্ণপক্ষ চতুর্থী তিথিতে মঙ্গলঘট স্থাপন, শুভগন্ধাধিবাস ও ভাগবত আলোচনা। ভাগবত আলোচা করবেন-প্রভুপাদ শ্রীমৎ স্বপন কৃষ্ণ দাস গোস্বামী, আশ্রম অধ্যক্ষ, গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা। সময় রাত ৭:৩০ মিনিট, শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয়, কেশবপুর, যশোর। সময় রাত ৮:০০ মিনিট ও শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস সাতক্ষীরা। সময় রাত ৯:০০ মিনিট।শুক্র ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি-২৬) অরুণোদয় থেকে অখন্ড তারকব্রহ্ম শ্রীশ্রীহরিনাম সংকীর্তন, যথারীতি পূজা ও প্রসাদ নিবেদন। রবিবার (৮ ফেব্রুয়ারি-২৬) প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন। অতঃপর নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা। মন্দিরে পূজা ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ। সেবায়েত থাকবেনঃ প্রভুপাদ শ্রীমৎ সঞ্জয় কৃষ্ণ দাস গোস্বামী গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা এবং নিত্য সেবায়েত থাকবেনঃ কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের শ্রীযুক্ত বাবু সুভাষ চন্দ্র পাল (পঞ্চা)।মহানাম পরিবেশনায় থাকবেন, শ্রীশ্রী সত্যনারায়ণ সম্প্রদায় মাষ্টার- শ্রী বিজন মিস্ত্রি বরিশাল। শ্রীগুরু চৈতন্য সম্প্রদায় মাষ্টার-শ্রী দুলাল গোলদার, ভোলা। শ্রী নদীয়া বিনোদ সম্প্রদায়, মাস্টার-শ্রী বিপ্লব বৈষ্ণব ঝিনাইদহ। শ্রী নব মঞ্জুশ্রী সম্প্রদায়, মাষ্টার- শ্রীমতি মঞ্জুশ্রী রায় খুলনা। শ্রীশ্রী মাতৃমন্দির সম্প্রদায়, মাষ্টার- শ্রী বিজন সরকার কয়রা। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন-শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয় কেশবপুর, যশোর।উল্লেখ্য, নির্মান কাজ চলমান মন্দিরে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানে আপনার সকল প্রকার দান আন্তরিকতার সাথে গ্রহণ করা হবে। মহাপ্রভুর মালসা ভোগ প্রণামী ৩৫১ টাকা।

ছবিঃ
০৪/০২/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০