৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোভনা ইউনিয়নের পাতিবুনিয়ায় ধানের শীষের প্রচার মিছিলে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

এস মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক:খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবির পক্ষে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পাতিবুনিয়া এলাকায় এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।ধানের শীষের স্লোগানে মুখরিত এই মিছিলে শোভনা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি পাতিবুনিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসমর্থনের বার্তা দেয়।মিছিলে উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মশিউর রহমান লিটন, আহ্বায়ক শেখ মতিউর রহমান বাচ্চু এবং সদস্য সচিব জিএম মিজানুর রহমান লিটন। মিছিলের সার্বিক পরিচালনায় ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী তরিকুল ইসলাম লাবু খান।এছাড়াও উপস্থিত ছিলেন জাহিদুল হাওলাদার, আলী গাজী, ইউনুস শেখ, কৃষ্ণ সরদার, দিলীপ রায়, শুভঙ্কর, নানক মন্ডল, নারায়ণ শিকদার, সঞ্জিত মেম্বার, শিব মন্ডল, প্রশান্ত শিকদার, সৈকত শিকদার, নিমাই, মনি মোহন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সনাতনী নারীরা তাদের বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, এই এলাকায় নারীদের মতামতও গুরুত্বপূর্ণ।নেতৃবৃন্দ জানান, সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আগামীর আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে এবং নারীদের বক্তব্যের সুযোগ নিশ্চিত করা হবে।সমাবেশে সনাতনী নারীরা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপক্ষের শক্তি বিএনপি। তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা প্রত্যাশা করেন, বিএনপি ক্ষমতায় এলে সনাতনী নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক বসবাসের পরিবেশ নিশ্চিত করা হবে।বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০