১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজসেবিকা ও পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জোরালো জনমত সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন। রেনজিনা আহমেদ প্রিয়াংকা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোল্লারকুল এলাকার সম্ভ্রান্ত খাকী বাড়ির বাসিন্দা এবং সাবেক ডিসি,জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) কবির আহমেদের মেয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি পাইলট ও ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, মোল্লাহাট উপজেলা ছাড়াও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গরিব-দুঃখী মানুষের পাশে তিনি আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। গ্রামের মহিলাদের নগদ অর্থ সহায়তা,সেলাই মেশিন প্রদাণ করে স্বাবলম্বী করতে সহায়তা প্রদান করেন। মসজিদ, মন্দির ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, অসহায় ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দ্রুত উপস্থিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে।
বর্তমানে মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন। তার এসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় বলে জানা গেছে।
বাগেরহাটের বিভিন্ন মহলের মতে, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০