২৫ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া তেল মিলবে না মোটরসাইকেলে

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রি নিষিদ্ধ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। আজ বুধবার (২৫ মার্চ) সকাল থেকে সাতক্ষীরা জেলার সকল পেট্রোল পাম্পগুলোতে এই নির্দেশনা প্রদান করা হয়।বুধবার (২৫ মার্চ) সকাল থেকে জেলার মহেশ্বর কাটি পেট্রোল পাম্প, বুধহাটা পেট্রোল পাম্প, ধুলিহর ভাই ভাই ফিলিং স্টেশন, এবি খান ফিলিং স্টেশন, মোজাহার পেট্রোল পাম্প, মজুমদার ফিলিং স্টেশন, সোনালী ফিলিং স্টেশন, আলিপুর ফিলিং স্টেশন ও বাইপাস রোডে কপোতাক্ষ ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে খুলনা থেকে তেল সরবরাহের অপেক্ষায় শত শত মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব পাম্পের কোথাও কোথাও ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে সীমিত পরিমাণে পেট্রোল দেওয়া হচ্ছে।শহরের এবি খান পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের কারণে ব্যাপক যানজটে সৃষ্টি হচ্ছে। যে কারণে পথচারীসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পামগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের কারণে অন্যান্য যানবাহন তেল নিতে পারছেনা। ফলে সকাল থেকেই জেলার প্রায় প্রতিটি পাম্পে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এসময় অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।এ সুযোগে শহর ও এর আশপাশ এলাকায়  বিভিন্ন খোলা বাজারে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। ফিলিং স্টেশনে তেল না পেলেও খুচরা দোকানে সহজেই পাওয়া যাচ্ছে পেট্রোল ও অকটেন। সেখানে পেট্রোল প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকা এবং অকটেন ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে অনেকে অধিক মূল্য দিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন।সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার পাম্প গুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেল নেয়ার জন্য একসাথে কয়েকশ’ মোটরসাইকেল ভিড় করায় অরজগতের সৃষ্টি হচ্ছে। সে কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈধ কাগজপত্র যাচাই করে মোটরসাইকেলে তেল বিক্রির জন্য  পাম্প গুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০