bntv24
৬ এপ্রিল ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরের উজ্জ্বল নক্ষত্র মাহবুবুর রহমান টুলু স্যার/এবার পিএইচডি করার ইচ্ছা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরের গৌরব কৃতি শিক্ষক মাহবুবুর রহমান টুলু স্যার। কুয়েট থেকে গণিতে এমফিল ডিগ্রি অর্জন করলেন কেশবপুরের কৃতি শিক্ষক মাহবুবুর রহমান টুলু কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সৎ, মেধাবী ও কর্মনিষ্ঠ শিক্ষাবিদ মাহবুবুর রহমান টুলু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে গণিত বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই গৌরবময় সাফল্যে কেশবপুরের শিক্ষা অঙ্গনে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী তাঁর এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তিনি কেশবপুরের একটা উজ্জ্বল নক্ষত্র।সদালাপী এই শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। শত ব্যস্ততার মাঝেও তিনি শিক্ষার্থীদের পাঠদান, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত গবেষণা চালিয়ে গেছেন। তাঁর নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগের ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জনে সক্ষম হয়েছেন।

মাহবুবুর রহমান টুলুর গবেষণার বিষয় ছিল, “An Effective Analytic Solution of the Duffing Harmonic and Duffing Type Oscillators Using Iterative Method”। গণিতের জটিল ও গুরুত্বপূর্ণ এ গবেষণায় তিনি ডাফিং হারমোনিক ও ডাফিং টাইপ অসিলেটর সম্পর্কিত বিভিন্ন সমস্যার কার্যকর বিশ্লেষণধর্মী সমাধান নিয়ে কাজ করেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর এই গবেষণা ভবিষ্যতে গণিত, প্রকৌশল ও বিজ্ঞানভিত্তিক উচ্চতর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তাঁর গবেষণার সুপারভাইজার ছিলেন কুয়েটের গণিত বিভাগের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। তাঁর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাহবুবুর রহমান টুলু সফলতার সঙ্গে গবেষণাকর্ম সম্পন্ন করেন।
সহকর্মীরা জানান, মাহবুবুর রহমান টুলু শুধু একজন দক্ষ শিক্ষকই নন, তিনি একজন আদর্শ মানুষও। তিনি সবসময় শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেন। বিনয়ী আচরণ, সততা ও দায়িত্ববোধের কারণে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত প্রিয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, “স্যার সবসময় আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা দেন। তিনি আমাদের বড় স্বপ্ন দেখতে শেখান। স্যারের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
মাহবুবুর রহমান টুলু বলেন, গণিত বিষয়ে উচ্চতর গবেষণার প্রতি তাঁর আগ্রহ দীর্ঘদিনের। এমফিল ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি তাঁর গবেষণার পথকে আরও এগিয়ে নিতে চান। তিনি বর্তমানে পিএইচডি গবেষণার প্রস্তুতি নিচ্ছেন এবং সফলভাবে তা সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আরও বলেন, “শিক্ষা ও গবেষণার কোনো শেষ নেই। আমি চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে।”
তাঁর এই কৃতিত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাহবুবুর রহমান টুলু তাঁর মেধা, প্রজ্ঞা ও গবেষণার মাধ্যমে দেশের শিক্ষা ও গণিত চর্চায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং কেশবপুরের মুখ উজ্জ্বল করবেন। মাহবুবুর রহমান টুলু কেশবপুরের একজন আলোকিত মানুষ। অত্যন্ত বিনয়ী ও আদর্শ এই গণিত শিক্ষকের গণিতে এম.ফিল ডিগ্রী আর্জনে কেশবপুরবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তাঁর এই উজ্বল সাফল্যে কেশবপুরের অধিবাসী অত্যন্ত গর্বিত। তাঁর অর্জিত জ্ঞানের আলোয় আলোকিত হবে কেশবপুরের শিক্ষার্থীবৃন্দ এবং গণিত ও প্রকৌশলে উচ্চ শিক্ষা অর্জনে তার অবদান সহায়ক হবে। সকলের প্রিয় মুখ আলোকিত শিক্ষক মাহবুবুর রহমান টুলুর উত্তরোত্তর উজ্জ্বল সাফল্য কামনা করছেন কেশবপুরসহ বিভিন্ন অঞ্চলের গুণিজনেরা।হাস্যজ্জলমুখর অবস্থায় শিক্ষক মাহবুবুর রহমান টুলু জানান, “এবার পিএইচডি করার ইচ্ছা আছে, আমার জন্য সকলে দোয়া করবেন”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১০

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১২

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৩

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৪

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৫

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৬

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৭

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৮

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৯

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

২০