৬ এপ্রিল ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। তিনি আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম এবং গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন সভায় অংশগ্রহণ করেন। স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মধ্যে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম , সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ , সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, পরিচ্ছন্নতা কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের গৃহীত সকল উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং বাংলা নববর্ষ উদযাপনকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

১১

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১২

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

১৩

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

১৪

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

১৫

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

১৬

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১৭

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১৮

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১৯

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

২০