bntv24
৭ এপ্রিল ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে -খুলনার রূপসা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক রূপসা উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা রহিমা আক্তার নয়ন।তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে দলীয় নেতাকর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের পাশে থেকে সুখে-দুঃখে সহযোগিতা করে আসছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় স্থানীয় জনগণের মাঝেও তিনি একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।

রহিমা আক্তার নয়ন এর আগে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময়ে তিনি এলাকার উন্নয়ন,জনসেবা এবং মানুষের নানাবিধ সমস্যার সমাধানে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট ও সমর্থন চেয়ে দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠপর্যায়ে তার এই সক্রিয়তা ও নিবেদিত ভূমিকা দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রূপসা
উপজেলার ৫ টি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তার প্রত্যাশা,জনগণের ভালো বাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হলে রূপসা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং অসহায় মানুষের কল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করতে পারবেন।

রহিমা আক্তার নয়ন বলেন, আমি অতীতে জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। নির্বাচিত হতে পারলে রূপসা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবো। আমি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং নেতৃত্বগুণের কারণে
রহিমা আক্তার নয়ন অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তাদের মতে, দলমত নির্বিশেষে তার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে এই সমর্থন আরও সুসংহত হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পাশাপাশি, নির্বাচিত হলে রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১০

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১১

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১২

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৩

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৪

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৫

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৬

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৭

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৮

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৯

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

২০