৯ এপ্রিল ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও তরুণ রাজনীতিবিদ শামীম আহমেদ রমিজ। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন।এ সময় তিনি তেরখাদা সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শামীম আহমেদ রমিজ বলেন, তেরখাদা সদর ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মার বন্ধন রয়েছে। এই জনপদের উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইউনিয়নটিকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে রূপান্তর করা সম্ভব।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে কাজ করতে চান তিনি। নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকবেন। ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।রমিজ বলেন, তিনি একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। এ লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি কার্যকর প্রশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।এ ছাড়া কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন এই তরুণ নেতা।স্থানীয়দের মতে, আগাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষাপটে শামীম আহমেদ রমিজের প্রার্থিতা ঘোষণা তেরখাদা সদর ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন আলোচনা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১০

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১১

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১২

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৪

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৭

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৮

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৯

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

২০