৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামল অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের ‎জমজমাট ফাইনালে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন

মোল্লা ইকবাল হুসাইনদিঘলিয়া(খুলনা)প্রতিনিধিঃজমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো অষ্টম রাজকীয় ক্রিকেট লিগ–২০২৬। জমজমাট ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নাগরদোলা দল রানারআপ হয়।ফাইনাল ম্যাচে টস জিতে কুঁড়েঘর দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নাগরদোলা দল নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনহাজ ৪৬ ও আব্দুল্লাহ ৪১ রান করে উল্লেখযোগ্য অবদান রাখেন। কুঁড়েঘর দলের হয়ে বোলিংয়ে নুর ২টি উইকেট শিকার করেন।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুঁড়েঘর দল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাকিবুর সর্বোচ্চ ৬৬ রান করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।‎পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মিনহাজুর রহমান রাজন ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা অলরাউন্ডার নির্বাচিত হন। এছাড়া তিনি সেরা ব্যাটার ও সেরা বোলার হিসেবেও নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হন সৈয়দ আমিনুর রহমান।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়টুর্নামেন্টজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দিঘলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম কর্ণধর মান্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০