মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার// আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু রূপসার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি আজ ১২ এপ্রিল (রবিবার) বিকালে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, ব্যবসায়িক পরিস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে উন্নয়নের আশ্বাস প্রদান করেন।আতাউর রহমান রনু বলেন, রূপসা উপজেলার উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি রূপসাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, ঘাটভোগ ইউনিয়ন সার্চ কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, তপন দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মাসুদ খান, জেলার সদস্য নয়ন মোড়ল, রাজিব, আমিনুর রহমান আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মুস্তাইন শেখ, জহির লস্কর, সাব্বির প্রমুখ।
মন্তব্য করুন