৫ মে ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সহায়তা বিতরণ ও উন্নয়ন কার্যক্রম উদ্বোধন।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা বিতরণ ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ২৪টি পরিবারের মধ্যে ২৪ বান ঢেউটিন এবং প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়, যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়ক হবে।এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়, যা তাদের চলাচল সহজ করার পাশাপাশি সামাজিক অংশগ্রহণ বাড়াবে। একই সঙ্গে ৫ নম্বর রসুলপুর ইউনিয়নের ঠুনকা পাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করা হয়। সড়কটি চালু হওয়ায় স্থানীয় যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবায় গতি আসবে বলে সংশ্লিষ্টরা জানান।অনুষ্ঠানে খাস পুকুরে সরকারি মালিকানা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নামে নামফলক স্থাপন এবং সাইনবোর্ড বিতরণ করা হয়। পরবর্তীতে ইজারাদারদের কাছে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করা হয়, যা স্থানীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে।প্রধান অতিথি এমপি মোঃ মোস্তাফিজুর রহমানসহ ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন, এসিল্যান্ড মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান মন্ডল উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ উন্নয়ন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০