bntv24
৬ মে ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর ব্যবস্থাপনায়, ‘অরবিস ইন্টারন্যাশনাল’-এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে ওই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৫ মে-২৬) সারাদিন ব্যাপী কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যসিসট্যান্ট সার্জন ডাঃ মোঃ হাবিবুল্লাহ ও তার সহকারীবৃন্দ। সমাধান সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ অন্যান্য চক্ষু রোগীদেরকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এই চক্ষু ক্যাম্পে মোট ৯০ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সমাধান সংস্থার পরিচালক (সাধারণ) শাহীনুর রহমান, পরিচালক (অর্থ) শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রায়হান আহমেদ শুভসহ অন্যান্য কর্মকর্তা।জানা যায়, অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ২৪ জন ছানী রোগী সনাক্ত করা হয় এবং তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য তাৎক্ষণিকভাবে শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়। চক্ষু অপারেশন শেষে আগামী ৭ মে পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। ছানী রোগীরা জানান, বিনামূল্যে অপারেশনে আমরা একটা বড়ো খরচের হাত থেকে বেঁচে যাবো। সাথে সাথে এই কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০