১৭ মে ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম বাহিনীর উপ-প্রধানসহ ২ সদস্য আটক, ৪ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। এসময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড গুলিসহ করিম শরিফ বাহিনীর হাতে মুক্তিপনের দাবীতে অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনীকে নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ডাকাত করিম শরিফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ ২ সদস্যকে আটক করা হয়। রবিবার ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা পুর্ব সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের গহীনে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ডাকাত মোঃ রবিউল শেখ (৩০) ও রাজন শরীফ (২০) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক, ২৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে মুক্তিপনের দাবীতে জিম্মি করা ৪ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড।আটক ডাকাতরা বাগেরহাট জেলার রামপাল থানা ও মোরলগঞ্জ থানার বাসিন্দা। ডাকাত রাজন-শরীফ-করিম শরীফ বাহিনীর উপ-প্রধান হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
উল্লেখ্য, আটক রাজন শরীফ এর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা সহ ডাতাকি, জেলে অপহরন ও মুক্তিপনের বিভিন্ন অভিযোগ রয়েছে।
কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া যতদিন পর্যন্ত সুন্দরবনের বন ও জলদস্যু নির্মুল না হবে, ততদিন পর্যন্ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত তাকবে বলেও জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১০

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১১

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১২

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৪

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৭

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৮

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৯

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

২০