১৮ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়…” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক বাবু গোবিন্দ কুমার ঘোষ-এর অবসরজনিত বিদায় উপলক্ষে-বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মানপত্র পাঠ করেন, কলেজের অধ্যক্ষ জনাব জয়ন্ত কুমার বিশ্বাস। উল্লেখ্য, সহকারী অধ্যাপক বাবু গোবিন্দ কুমার ঘোষ ১২/১১/১৯৯৭ ইং-সালে যোগদান করেন এবং ০৯/৫/২০২৬ সালে সফলতার সাথে কর্মজীবন শেষ করে অবসরে যান। সোমবার (১৮ মে-২৬) কলেজ অডিটোরিয়ামে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব জয়ন্ত কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আবুল বাশার খান ও মোঃ মিন্টু মিয়া-এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোঃ আরিফুজ্জামান।বিদায় সম্ভাষণ জানিয়ে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহজাহান সিরাজ, জনাব মোঃ আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ, আবুল বাশার খান, জামাল উদ্দিন আহমেদ, বাবু অশোক কুমার দাস, গোবিন্দ কুমার ঘোষ, নাজমা খাতুন প্রভাষক জেসমিন আক্তার, ইয়াসিন হোসেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, বাণিজ্য বিভাগের দুইজন ছাত্রী আঁখি খাতুন ও রোকসানা সুলতানা জ্যোতি। তারা আবেগ আপ্লুত হয়ে বিদায়ী স্যারকে তাদের সমস্ত অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার মিনতি ও সাথে সাথে আশির্বাদ প্রার্থনা করে। অবশেষে তারা কান্নায় ভেঙ্গে পড়ে। বিভিন্ন সহকর্মী সহ পরিচালনা পরিষদের সভাপতি ও অন্যান্য সদস্য গণ বিদায় সম্ভাষণ জানান। কলেজের পক্ষ থেকে প্রথমে সদ্য বিদায়ী স্যারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মানপত্র, মেমেন্টো, ক্রেস্ট অন্যান্য সামগ্রী-সহ নগদ অর্থ প্রদান ও সভাপতি মহোদয় ব্যক্তিগতভাবে একটি হাত ঘড়ি ও একটি ক্রেস্ট উপহার দেন এবং বাকী জীবনটা সুস্থ শরীরে দিনাতিপাত করার প্রার্থনা করে বলেন, “আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মনে রাখবেন, কপোতাক্ষের পাড়ে এই প্রিয় কলেজটি আপনার জন্য সব সময় উন্মুক্ত থাকবে।”গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব জয়ন্ত কুমার বিশ্বাস কলেজের পক্ষ থেকে জনাব জয়ন্ত কুমার বিশ্বাস জানান, কর্মক্ষেত্রে আপনি ছিলেন আমাদের ছায়ার মতো। কখনও বড় ভাইয়ের স্নেহে, কখনও পরম বন্ধুর মতো। আমাদের পথ দেখিয়েছেন। কাজের চাপে হয়তো কোনোদিন কোনো ভুলত্রুটি হয়েছে, কোনো কটু কথা হয়েছে-বিদায়ের এই পবিত্র মুহূর্তে সিক্ত নয়নে আমাদের সেই অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করে দেবেন। অবশেষে মিষ্টিমুখ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১১

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১২

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৪

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৫

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৬

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

১৭

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

১৮

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

১৯

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

২০