ডেস্ক :
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে জমির ও দলীয় বিষয় নিয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। রোববার রাতে ডোকরোপাড়া-এমআর কলেজ মোড় এলাকায় প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়ায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে মন্ত্রীর উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়ে বাগ্বিতণ্ডার জেরে রাতে এই সংঘর্ষ ঘটে। আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর ৫ জনকে রংপুর ও ঠাকুরগাঁওয়ে স্থানান্তর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন