২০ মে ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় নন-জিআর মামলায় দোষী সাব্যস্ত বাবুল, অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:খুলনায় দায়ের হওয়া একটি নন-জিআর মামলায় মো. আবু শাহাদাৎ ওরফে বাবুলকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে ২৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৩য় আদালত)-এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিম গত ৭ মে ২০২৬ তারিখে এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, খুলনার তেরখাদা উপজেলার মৃত মো. আবুল বাশারের ছেলে মো. আবু শাহাদাৎ ওরফে বাবুলের বিরুদ্ধে দায়ের হওয়া নন-জিআর ১৯৯/২৩ নম্বর মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়। পরে আদালত দণ্ডবিধির ৫০৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।রায়ে আদালত উল্লেখ করেন, আগামী সাত দিনের মধ্যে আসামিকে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তাকে ২৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আদায়কৃত জরিমানার ৫ হাজার টাকা মামলার এজাহারকারী মাসুমা আক্তারকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার রায়ের অনুলিপি পরবর্তী অবগতি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১০

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১১

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১২

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৩

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

১৪

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১৫

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৮

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৯

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

২০