Bntv245487
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় স্থায়ী বাসটার্মিনাল না থাকায় সড়কে যাত্রী উঠা নামায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, চাকুরীজীবি,ব্যবসায়ীসহ শিক্ষার্থী সমাজ। এছাড়া প্রধান সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তি তে পড়তে হচ্ছে পথচারীদেরকে।দীর্ঘবছরেও ঈদগাঁওতে বাসষ্ট্যান্ডের নির্ধারিত কোন জায়গা না থাকায় বেকায়দায় পড়েন যানবাহন চালকরা। হরেক রকমের গাড়ী ঈদগাঁও বাজার ও স্টেশনের যত্রতত্র স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা নিরসন হচ্ছেনা। এছাড়া বাজার ভেতরের ডিসি সড়ক যেন অঘোষিত বাসষ্ট্যান্ডে পরিণত হয়ে পড়ে।সরেজমিনে দেখা যায়, ভূমি অফিস সংলগ্ন স্থানে মাইজ পাড়া সড়কের টমটম, জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ফরাজী পাড়া সড়কের টমটম, পাইপ বাজারস্থ সমিল সংলগ্ন চৌফলদন্ডী সড়কের টমটম, শাপলা চত্ত্বর পয়েন্টের পার্শ্ববর্তী চৌফলদন্ডী লাইনের সিএনজি গাড়ী সড়কের উপর আড়াআড়ি করে যাত্রী উঠানামা করে যাচ্ছে প্রতিনিয়ত। আবার হাইস্কুল গেইটস্থ ত্রি-মুখী পয়েন্টে স্টেশন লাইনের অটো ও বাংলা রিকসার ষ্ট্যান্ডে রুপ নেয়। অন্যদিকে ঈদগাঁও স্টেশনের প্রবেশপথ, ঈদগড় সড়কের রাস্তার মাথা, সৌদিয়া কাউন্টারের পার্শ্ববর্তী স্থান, ভাই ভাই হোটেলের সামনে, পুলিশ বক্স, লাল ব্রিজের পাশে চার চাকার যানবাহন ও সিএনজি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠানামা করায় বিব্রতর অবস্থায় পড়েন সাধারণ পথচারীসহ চাকুরীজীবিরা। পাশাপাশি ঈদগাঁও বাজারে ঔষুধ ও খাদ্যবাহী বড় বড় পরিবহন আসায় যানজট আরো তীব্রতর আকার ধারন করে। নেই কোন নিয়মনীতি।  বাজার-স্টেশন এলাকায় রয়েছে ১টি প্রাথমিক বিদ্যালয়,১টি কিন্ডার গার্ডেন, ৩টি মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে ভোগান্তিতে পড়তে হয়। অভিভাবকদের থাকতে হয় চরম উৎকন্ঠায়।টমটম চালক মিনহাজ,অটো রিকসা চালক তাহের জানান, বৃহৎ এলাকায় একটি নিদিষ্ট বাস টার্মিনাল থাকলে নানা যানবাহন রাখার ক্ষেত্রে সুবিধা হতো, যাত্রী উঠানামায় নিয়মে চলে আসত। ভোগান্তি থেকে মুক্তি পেত সাধারণ মানুষ। পথচারী জিয়া, শুক্কুর ও পেঠান জানান, ঈদগাঁওতে একটি বাস টার্মিনাল থাকলে, সড়কে ভোগান্তি থেকে  মুক্তি পেতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। যানবাহন রাখার সুবিধার্থে টার্মিনাল স্থাপন দাবী। ঈদগাঁও উপজেলা উন্নয়ন পরিষদের আহবায়ক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন জানান, ঈদগাঁওতে বাস টার্মিনাল না থাকায় প্রতিনিয়ত বাজার ও স্টেশন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।সুবিধাজনক স্থানে বাস টার্মিনাল নির্মানে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু- দৃষ্টিও কামনা করেন তিনি।জালালাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল হোসাইন জানান,সড়ক ও জনপথ মন্ত্রনালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হচ্ছে ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল নির্মানের জন্য। সচেতন মহল জানান, ঈদগাঁও উপজেলায় বাস টার্মিনাল নির্মাণ একটি যুক্তির দাবি। এটি নির্মাণ হলে যানজটের মত দুর্ভোগ আর ভোগান্তি থেকে ঈদগাঁওবাসী মুক্তি পেতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১০

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১১

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১২

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৪

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৫

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৮

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১৯

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

২০