২২ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” তৃতীয় দিনে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে পৌর শহরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ মে-২৬) কুইজ প্রতিযোগিতায় সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানের শুরুতে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
কুইজ প্রতিযগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী বিজয়লাভ করে। তারা হলো-মহাতাবিন তাসফিয়া ৯ম শ্রেণি, আরদিকা সিকদার ৭ম শ্রেণি, বর্ন রায় ৭ম শ্রেণি, সোয়াইদ বিন আলম ৯ম শ্রেণি, সৈম্য দেব রায় ৯ম শ্রেণি, ঈশান মণ্ডল ৬ ষষ্ঠ শেণি, আহনাদ আবীদ ৭ম শ্রেণি, আইরিন সুলতানা ৮ম শ্রেণি, সাব্বির হোসেন ৯ম শ্রেণি ও গোবিন্দ কুমার দাস ৭ম শ্রেণি।অতিথিবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আবু তালেব, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আব্দুল আহাদ, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদসহ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদানসহ তৃতীয় দিনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা ১৯-২১প তারিখ এই তিনদিন সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি বলে মনে করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১০

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১১

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১২

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৪

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৭

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৮

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৯

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

২০