bntv24
৮ জুন ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩নং ওয়ার্ডে আবারও ইউপি সদস্য হতে চান ফেরদৌস মোল্লা, দোয়া ও সমর্থন চাইলেন এলাকাবাসীর কাছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফেরদৌস মোল্লা। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।ফেরদৌস মোল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।তিনি বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের ভিত্তি হলো তৃণমূল পর্যায়ের উন্নয়ন। সেই লক্ষ্য সামনে রেখেই তিনি পুনরায় ৩ নম্বর ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ চান। নির্বাচিত হলে অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে কৃষকদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ফেরদৌস মোল্লা এমপির নির্দেশনায় বিভিন্ন সময় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়াসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ওয়ার্ডজুড়ে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় ফেরদৌস মোল্লার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

১০

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১১

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১২

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১৩

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১৪

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৫

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৭

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৮

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৯

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

২০