৩০ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

মোঃ আকবর হোসেন, তালা:

সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদক কারবারি, দুই ভ্যান চোর এবং এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরচালিত ভ্যান উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, তালা থানার মামলা নং-১১ (তারিখ: ২৯ জুলাই ২০২৬)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় হরিশ্চন্দ্রকাটি গ্রামের মৃত কালিপদ দাসের ছেলে উজ্জ্বল দাস (৪৫)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।মামলা নং-১২ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কানাইদিয়া গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ মিনারুল ইসলাম (৫০)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১ গ্রাম)সহ আটক করা হয়।এছাড়া মামলা নং-১৩ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ উত্তর শাহজাদপুর গ্রামের আকিম উদ্দিন গাজীর ছেলে মো. মামুন গাজী (৩০)-কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।অন্যদিকে, মামলা নং-১৪ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় আটারই গ্রামের মৃত সলিম শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) এবং রহিমাবাদ গ্রামের আব্বাস মোল্লার ছেলে মোহাম্মদ হোসেন মোল্লা (২৫)-কে একটি চোরাই মোটরচালিত ভ্যানসহ আটক করা হয়। উদ্ধারকৃত ভ্যানটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।এছাড়াও, সাতক্ষীরা সদর থানার আলিপুর ঢালীপাড়ার বাসিন্দা, বর্তমানে প্রসাদপুর এলাকার মো. ফারুক সরদার, জিআর-৮৪/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন।এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে তালা থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।” মাদক কারবারি, অনলাইন জুয়া, ও মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, তালা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০