bntv24
৮ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

ডেস্ক :

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে মরক্কো। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আবদেসসামাদ এজ্জালজৌলি হাঁটুতে চোট পেয়েছেন। তার এই চোট বিশ্বকাপের আগে উত্তর আফ্রিকার দলটির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পান রিয়াল বেতিসের এই ফুটবলার। প্রথমার্ধে একটি সংঘর্ষের পর মাঠে চিকিৎসা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। পরে তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়।ম্যাচ শেষে করা প্রাথমিক পরীক্ষায় এজ্জালজৌলির হাঁটুর পাশের লিগামেন্টে (ল্যাটারাল নি লিগামেন্ট) চোট ধরা পড়ে। যদিও আঘাতের মাত্রা কতটা গুরুতর, তা জানতে আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মরক্কোর মেডিকেল বিভাগ।বিশ্বকাপের ঠিক আগে এই চোট মরক্কো শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন এজ্জালজৌলি। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণভাগে অবদান মরক্কোর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।এখন তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পরবর্তী মেডিকেল রিপোর্টের পরই জানা যাবে তিনি টুর্নামেন্টের শুরুতে মাঠে নামতে পারবেন কি না।উল্লেখ্য, ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এজ্জালজৌলির চোট দলটির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

১০

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১১

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১২

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১৩

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১৪

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৫

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৭

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৮

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৯

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

২০