bntv24
২১ জুন ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার শোভনায় এলজিইডির পাকা সড়কে ফাটল, দেবে যাওয়ায় যাতায়াতে ঝুঁকি জনসাধারণের 

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনার ডুমুরিয়া  উপজেলার শোভনা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত একটি পাকা সড়কের প্রায় ৩০ ফুট ফাটল ধরে দেবে গেছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার পশ্চিম শোভনা চৌরাস্তা -জিয়ালতলা অভিমুখে পাকা সড়কের আড়ুয়াখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই/তিন বছর পূর্বে পশ্চিম শোভনা চৌরাস্তা -জিয়ালতলা অভিমুখে পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কিলোমিটার কার্পেটিং করা হয়।সাম্প্রতিক বৃষ্টি, সড়কের পাশে খাল খনন ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে সড়কের আড়ুয়াখালী নামক স্থানে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, উৎপাদিত কৃষি পণ্য ও মৎস্য বহনকারী যানবাহন,কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা এই সড়ক ব্যবহার করলেও দুর্ঘটনার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, প্রভাষক এম‌এম হুমায়ুন কবির, মহিলা দল নেত্রী রহিমা বেগম সহ অনেকের সাথে।তারা এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, প্রায় সপ্তাহখানেক ধরে সড়কটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, বিষয়টি নিয়ে আমি এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে আমার ইউপি তহবিল থেকেও সহযোগিতা করা হবে।এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মুহাম্মদ দারুল হুদা বলেন, বিষয়টি আমার নলেজে রয়েছে। আমি উর্ধ্বতন মহলকে অবহিত করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগ খাল পরিষ্কার

জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

খুলনার ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার 

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে সংবর্ধনা

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল 

বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে 

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী – আজীজুল বারী হেলাল এমপি 

১০

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

১১

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে : সংসদ সদস্য নাছির

১২

দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল

১৩

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

১৪

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

১৫

ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল 

১৬

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

১৭

কয়রার গোলখালী গ্রামে গরানের লাঠি দিয়ে পিটিয়ে দুইজনের হাত-পা ভাঙার অভিযোগ, খুলনা মেডিকেলে প্রেরণ

১৮

রাস্তায় পড়ে থাকা NID কার্ড উদ্ধার, মালিকের খোঁজে প্রচার

১৯

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

২০