bntv24
১৪ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অদ্য ১৩ জুন ২০২৬ ইং শনিবার দুপুরে ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ ও অন্যান্য ব্যক্তিবর্গ গন। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন,এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ,জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,সুন্দর ও বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব মোকাবিলা করার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ এর কোনো বিকল্প নেই। শিবপুরের জনসাধারণ কে আরও বেশি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠান শেষে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন উপস্থিত নেতৃবৃন্দ সকলকে বলেন ,পরিবেশ সংরক্ষণে সকলকে অন্তত একাধিক গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে

সংবিধানের ৭০ ধারা বাতিল আন্দোলন: এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস

রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে সকাল থেকে টানা বৃষ্টি, জনজীবনে স্বস্তি ও ভোগান্তি প্রতিবেদন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচীব বহিষ্কার

আজ বিশ্ব রক্তদাতা দিবস: জরুরি ফোনের অপেক্ষা নয়, রক্তদান হোক নিয়মিত অভ্যাস

ঈদগাঁও উপজেলা ৫ বছর অতিবাহিত হলেও এখনো গড়ে উঠেনি প্রশাসনিক অবকাঠামো

ঈদগাঁওর গ্রামীণ জনপদে বিলুপ্তির পথে ঐতিহ্যের “ফানস়ল্লা”

১০

খুলনায় মসজিদে হামলা , দুজন গুলিবিদ্ধ

১১

কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

১২

খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট

১৩

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১৪

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

১৫

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

১৬

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৭

আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১

১৮

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

১৯

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

২০