ডেস্ক :
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জেল আপিল করেছেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।জেল আপিল দু’টি রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।এর মধ্যে গ্রহণযোগ্যতার শুনানির জন্য সোহেল রানার করা জেল আপিলটি ৩৪ নম্বরে ও স্বপ্না আক্তারের আবেদনটি কার্যতালিকার ৩৫ নম্বর ক্রমিকে রয়েছে।এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করেন। ওইদিন রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।এদিকে, নারী-শিশু নির্যাতন মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য রয়েছে আছিয়া হত্যাসহ ২০ মামলার ৪৮ ফাঁসির আসামির ডেথ রেফারেন্স।
মন্তব্য করুন