bntv24
৪ জুন ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন

ডেস্ক :

টানা চার দিবসে বিচারকার্য শেষ করে দেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু রামিসা হত্যা মামলা। এখন রায় ঘোষণার পালা। এ জন্য আগামী রোববার (৭ জুন) ধার্য করেছেন ঢাকা মাহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে ন্যায় বিচারের দাবি জানিয়ে যাবজ্জীবন কারাদণ্ড চায় আসামিপক্ষ। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার নারকীয় ঘটনায় ভয়াবহতায় দেশব্যাপী আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সারা দেয় সরকারপ্রধান। নড়চরে বসে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিচার বিভাগ।ঘটনার মাত্র তিন দিনের মাথায় প্রধান আসামি সোহেল রানার দায় স্বীকারের পর বৃহস্পতিবার শুরু হয় শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্কের শুনানি।সাক্ষীদের সাক্ষ্য, আলামত ও তথ্যে দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মত গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে দুই আসামির মৃত্যদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। এদিকে আদালতে ন্যায়বিচারের আবেদন জানিয়েছে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না।রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আলোচিত এ মামলায় রোববার রায়ের দিনে ঠিক করেন আদালত।এর আগে গত সোমবার (১ জুন) আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন মঙ্গলবার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেরদের নির্দোষ দাবি করেন।আর আজ বৃহস্পতিবার এ মামলার যুক্ততর্ক শুনানি শেষ করে রায় ঘোষণা তারিখ ধার্য করলেন আদালত।নৃশংস এই ঘটনার ২০ দিনের মধ্যেই রায় ঘোষণার দিন ঠিক করে বিচার বিভাগ অনন্য এক নজির স্থাপন করেছে, মনে করেছেন সংশ্লিষ্টরা।গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে সোহেল রানা দম্পতি কৌশলে আট বছরের শিশু রামিসাকে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ পর হত্যা করে সোহেল। পরে লাশ গুম করার জন্য গলা কেটে মস্তক আলাদা করে সে। এ ঘটনায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০