ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহরিয়া ওরফে রোহান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৯ জুন রাত ১টার দিকে ফুলতলা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ মোল্লা’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ঢাকুরিয়া গ্রামস্থ মোজাম্মেল হকের মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে হাতেনাতে মোঃ শাহরিয়া ওরফে রোহানকে গ্রেফতার করা হয়। ধৃত রোহান ঢাকুরিয়া গ্রামের শফিয়ার মোল্যার ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ০৭ (সাত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি গ্রেফতার পৃথক অভিযানে ফুলতলা থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে ১ জন সিআর (কোর্ট রেজিস্টার) মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং বাকি ৩ জন সাধারণ ওয়ারেন্টভুক্ত আসামি। ফুলতলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে ফুলতলা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন