নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’ সোনাডাঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ। ১৪ জুন রবিবার দুপুর ১টায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাডাঙ্গা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ওসির হাতে নিরাপদ খুলনা কার্যক্রমের অনুলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি: সরদার বাদশা,সাধারণ সম্পাদক: শেখ মোঃ দেলোয়ার হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: মোঃ আলী, সহ-সভাপতি: তালুকদার মোহাঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক: খন্দকার ইসলাম হোসাইন চুন্নু, সহ-প্রচার সম্পাদক: মনিরা ইয়াসমিন মনি, সদর থানার আহ্বায়ক: মোঃ আকরাম হোসেন, সদস্য: সুমায়া খাতুন সোনাডাঙ্গা থানা শাখাআহ্বায়ক: সুলতান মাহমুদ সুমন,যুগ্ম আহ্বায়ক: আখিরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক: মোঃ হুমায়ুন কবির,শামীম রেজা, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আজাদ, শেখ মোঃ মশিউর রহমান, শেখ রাজু আহমেদ রাজ, মোঃ জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল্লাহ খান, ইয়াসিন আরাফাত সাগর এবং মুর্শিদা বেগম সহ আরো অনেকে, মতবিনিময়কালে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। সামাজিক অপরাধ রোধে ‘নিরাপদ খুলনা চাই’ এর মতো সামাজিক সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয়।” সংগঠনের নেতৃবৃন্দও সোনাডাঙ্গা থানার যেকোনো ভালো এবং জনকল্যাণমূলক কাজে পুলিশ প্রশাসনকে মাঠপর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন