bntv24
১৮ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

 গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে মামলা:গ্রেফতার হয়েছে পুলিশ দম্পতি

ডেস্ক :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকায় গৃহপরিচারিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য—সোনাডাঙ্গা থানার এএসআই পপি রানী সাহা ও তাঁর স্বামী একই থানায় কর্মরত এএসআই সঞ্জয় কুমার সরকারকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আহত গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাস (২০) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার ৪১৪ নম্বর বাড়ির ৬ নম্বর সড়কে অবস্থিত নিজ বাসভবনে কর্মরত গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাসকে শারীরিকভাবে নির্যাতন করেন অভিযুক্তরা। মিলনের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ওকিল চন্দ্র দাসের সন্তান।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভিকটিমের মা মিনতী রানী দাস বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলাটি নং-২০, তারিখ ১৮ জুন ২০২৬। মামলায় এএসআই পপি রানী সাহা ও এএসআই সঞ্জয় কুমার সরকারকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩৪৪, ৩২৩, ৩২৫ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এর আগে বুধবার ঘটনার পর সোনাডাঙ্গা থানার এসআই মো. সাইফুল ইসলাম আহত মিলনকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের সার্জারি ৯/১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।এসআই সাইফুল ইসলাম বলেন, “ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ধামাচাপা দেওয়ায় -এলাকাজুড়ে ক্ষোভ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে তারেক রহমান

মৃ”ত্যুর স”ঙ্গে পাঞ্জা লড়া মেয়েটা দেশবাসীর কাছে দুই হাত তুলে সাহায্যের আবেদন

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

১০

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

১১

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

১২

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

১৩

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১৪

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১৫

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

১৬

জিয়াউর রহমান দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন- এমপি হেলাল.

১৭

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

১৮

শিরোমণিতে ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি; নিরুত্তাপ প্রশাসন

১৯

ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি

২০