bntv24
১৯ জুন ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মাদারীপুর জেলা প্রতিনিধি।।
“সেবার_ব্রতে_চাকরি” এই স্লোগানে আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের নিয়ে সকাল ৮.০০টা হতে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ২য় ইভেন্ট লং-জাম্প এবং ৩য় ইভেন্ট হাই-জাম্প পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি মাদারীপুরের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এই ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন ঢাকার এন্টিটেররিজম ইউনিটের পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) জনাব মেরিন সুলতানা।
পরীক্ষা চলাকালীন পুলিশ সুপার মহোদয় চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। এবারের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় সম্পন্ন হচ্ছে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই এবার নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পাবে।তিনি আরও উল্লেখ করেন যে, এ বছর যারা বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চাকরি পাবেন। বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্টের প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৮.০০ টায় মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শামসুল হক এবং শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ তানভীর হোসেনসহ মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১০

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১১

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

১২

জিয়াউর রহমান দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন- এমপি হেলাল.

১৩

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

১৪

শিরোমণিতে ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি; নিরুত্তাপ প্রশাসন

১৫

ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি

১৬

তেরখাদায় ডা. জুবাইদা রহমানের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ

১৭

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের  মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত 

১৮

তেরখাদায় পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, তাপদাহে ২৪ ঘণ্টার অর্ধেকই বিদ্যুৎহীন

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

২০