bntv24
২৬ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতীস্থ খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ জাহিদ ইকবাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম পিটো, সাংবাদিক এম এ শফিক, একরামুল হোসেন লিপু, স্থানীয় বিএনপি নেতা মোল্লা গোলজার হোসেন, আরিফুর রহমান মন্টু, শেখ নাসির উদ্দিন, কাজী আবদুল ওহাব, শেখ আব্দুল হালিম, শেখ রেজাউল ইসলাম, কাজী ফরহাদুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ জিয়াউর রহমান, জামাল বাঘা, সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, স্থানীয় গুণীজন গোলাম রব্বানী।কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী তানহা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যবসায়, নৈতিকতা ও সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপ ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি রচনা করে। তাই একাগ্রতা, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গেলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০