৩০ জুলাই ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

ডেস্ক :

খুলনাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি বৃহৎ প্যাকেজ প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রস্তাবিত সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দিঘলিয়া উপজেলার প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ নগরঘাট থেকে আড়ুয়া সড়ক, যা ছয় ফুট প্রশস্ততা বাড়িয়ে সার্ভিস রোডে উন্নীত করা হবে। এছাড়া ৩৩ কিলোমিটার দীর্ঘ ফুলতলা-মিকসিমিল-ডুমুরিয়া সড়ক, তেরখাদা-মোল্লারহাট সড়ক এবং বটিয়াঘাটা-পাইকগাছা সড়কও এই উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত। একইসঙ্গে সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও এই প্রস্তাবনায় রাখা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, শুধুমাত্র সেতু নির্মাণ করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না, সড়কের উন্নয়নও সমানভাবে জরুরি। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমাদের পরিকল্পনার কোনো ঘাটতি নেই। তবে রাষ্ট্রীয় অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হয় না।তিনি আরও জানান, ইতোমধ্যে ১৬টি সড়কের উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ও বাস্তবায়ন পরিকল্পনা (ডিপিপি) তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ উপস্থাপন করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পাবে।নির্বাহী প্রকৌশলী তানিমুল হক আরও বলেন, দিঘলিয়ার আড়ুয়া এলাকা বর্তমানে অবহেলিত হলেও শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। নড়াইল, গোপালগঞ্জ ও যশোরের শিল্পাঞ্চলগুলোকে এই অঞ্চলে সম্প্রসারণ করা সম্ভব। এখানে জমির মূল্য তুলনামূলক কম, সহজলভ্য শ্রমশক্তি রয়েছে এবং কাঁচামালের প্রাপ্যতাও ভালো। পাশাপাশি নৌপথে দ্রুত মোংলা বন্দরে পণ্য পরিবহন করা যায়, যা রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করবে।তবে এই সম্ভাবনার মাঝখানে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে রয়েছে আতাই নদীর ওপর আড়ুয়া ব্রিজ নির্মাণ। এ সেতুর সম্ভাব্যতা যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সেতুটি নির্মিত হলে এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা গেলে যশোরের নওয়াপাড়ার শিল্পাঞ্চলের সম্প্রসারণ এ অঞ্চলে ঘটানো সম্ভব হবে।সংশ্লিষ্টদের মতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। প্রস্তাবিত সড়কগুলো বাস্তবায়িত হলে শুধু যাতায়াত সহজ হবে না, বরং শিল্পায়ন, বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন দ্বারও উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০