bntv24
১৫ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি, সহকর্মী আহত

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ১৪ জুলাই রাতে ৫-৬ জন সাংবাদিক জাতিসংঘ পার্ক এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি এসএটিভির সাংবাদিক মতিকে লক্ষ্য করে ছোড়া হলেও তিনি অক্ষত থাকেন।গুলিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক আওয়াল আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।খুলনার জাতিসংঘ পার্ক সাংবাদিকদের নিয়মিত আড্ডার স্থান। সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় পেশাজীবী সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে জড়ো হন।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১১

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১৩

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৫

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৬

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৮

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৯

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

২০