bntv24
৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রাণনাশের হুমকি

মোল্লা জাহাঙ্গীর আলম :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে স্কুল ও প্রাইভেটে যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অশোক মালী (৭০) বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শুভদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শুভদিয়া গ্রামের বাসিন্দা অশোক মালীর মেয়ে অন্তরা মালী (১৭) শুভদিয়া কুমারখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।অভিযোগে ১নং আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে হেদায়েত শেখ (৪৭) এর। অভিযোগে বলা হয়, হেদায়েত শেখ বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন এবং তিনি নিজের বোনকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আসামি।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ০৪/০৮/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বৃষ্টির মধ্যে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শুভদিয়া গ্রামের ঠাকুর বাড়ি এবং ইমরুল কায়েস মানুর বাড়ির মাঝখানের ফাঁকা স্থানে পৌঁছালে ১নং বিবাদী যৌন কামনা চরিতার্থের উদ্দেশ্যে ছাত্রীর পথ রোধ করেন। এ সময় বিবাদীর হাতে থাকা একখানা ধারালো হাসুয়া ছাত্রীর সামনে ধরে খারাপ কাজ করতে এবং বাগানের ভেতর যেতে বাধ্য করার চেষ্টা করেন। রাজি না হলে ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেন। এ সময় ছাত্রীটি তাকে ধাক্কা দিয়ে ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ে জাকারিয়াদের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।এরপর ২ ও ৩ নং বিবাদী বাদীর বাড়িতে এসে হুমকি দিয়ে বলেন, এ ঘটনা নিয়ে কোথাও কিছু বললে বা নালিশ করলে তাদের সবাইকে গ্রামছাড়া এবং প্রাণে মেরে ফেলা হবে।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা প্রায়ই স্কুল ও প্রাইভেটে যাওয়ার পথে ছাত্রীকে কুপ্রস্তাব ও বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে উত্ত্যক্ত করতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদীর পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগ খাল পরিষ্কার

জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

খুলনার ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার 

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে সংবর্ধনা

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল 

বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে 

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী – আজীজুল বারী হেলাল এমপি 

১০

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

১১

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে : সংসদ সদস্য নাছির

১২

দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল

১৩

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

১৪

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

১৫

ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল 

১৬

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

১৭

কয়রার গোলখালী গ্রামে গরানের লাঠি দিয়ে পিটিয়ে দুইজনের হাত-পা ভাঙার অভিযোগ, খুলনা মেডিকেলে প্রেরণ

১৮

রাস্তায় পড়ে থাকা NID কার্ড উদ্ধার, মালিকের খোঁজে প্রচার

১৯

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

২০