bntv24
৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ঘ্যাংরাইল নদীতে দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করা এবং পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখতে এক ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে নদীর প্রায় ৪-৫ কিলোমিটার এলাকা থেকে ১০টি অবৈধ বাঁধ, নেট-পাটা, ২টি বেহুন্দি জাল এবং কয়েকটি ক্ষতিকর চায়না দুয়ারী জাল উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।বৃহস্পতিবার ৬জুন ২০২৬ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান সরাসরি নেতৃত্ব দেন।অভিযানকালে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং ডুমুরিয়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণ করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতে অননুমোদিত বাঁধ ও ক্ষতিকর জাল স্থাপনের ফলে একদিকে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে এলাকা জুড়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চায়না দুয়ারী ও নেট-পাটার মতো ধ্বংসাত্মক জালের কারণে পোনামাছসহ নানা প্রজাতির জলজ প্রাণী নির্বিচারে বিলুপ্তির মুখে পড়ছে।অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “আমাদের দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে নদীতে কোন প্রকার অননুমোদিত বাঁধ বা ক্ষতিকর জাল ব্যবহার করতে দেওয়া হবে না। যারা এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জলাবদ্ধতা নিরসন করা আমাদের অন্যতম অগ্রাধিকার। কিছু অসাধু লোক ব্যক্তিগত স্বার্থে নদীতে বাঁধ দিয়ে পানির গতিপথ রুদ্ধ করেছিল, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় নদী-খাল দখলমুক্ত করার এই পদক্ষেপ নিয়মিত পরিচালনা করা হবে।”মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল ও সাধারণ মৎস্যজীবীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মিডিয়াসেলের সদস্য নাসির ও তার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরও ছাড়া পায়নি ডাকাত,আটক ১ 

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ.লীগের ৬ নেতা আটক

ঈদগাঁওর ফাস্টফুড দোকানে জন্মদিন কেকের চড়া দামে বিপাকে ক্রেতারা 

০২ রাউন্ড গুলিসহ ০১ জন গ্রেফতার

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

বর্তমান পরিস্থিতিতে চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

মুজগুন্নীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

১০

রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

১১

বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন

১২

উপকূলের ‘মহৌষধ’ ও অর্থকরী সম্ভাবনা: সুন্দরবনের কেওড়া ফলের আমূল সমাচার

১৩

ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি

১৪

প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়ার না থাকার কারণ জানালেন জামায়াত আমির

১৫

তনু হত্যা মামলা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেপ্তার

১৬

এক সপ্তাহে ১৪ মৃত্যু ৪৩ কিলোমিটারের মহাসড়কে ৮ মাসে ঝরল ৩১ প্রাণ

১৭

ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি

১৮

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

১৯

আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ

২০