bntv24
৭ অগাস্ট ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ,ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে দক্ষিণ মাইজ পাড়াস্থ আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ অভিযান ও চারা বিতরণ করা হয়।বৃহস্পতিবার  দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী লায়েক ইবনে ফাজেল। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ সুলতানের সভাপতিত্বে ও  ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমানের সঞ্চালনায় সাবেক শিবির নেতা ইয়াকুব আলী,৪নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ, ৩নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মুহাম্মদ সাঈদি, ইউসুফ নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব বিভাগের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং উপস্থিত ছাত্র ছাত্রীর মাঝে চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মিডিয়াসেলের সদস্য নাসির ও তার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরও ছাড়া পায়নি ডাকাত,আটক ১ 

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ.লীগের ৬ নেতা আটক

ঈদগাঁওর ফাস্টফুড দোকানে জন্মদিন কেকের চড়া দামে বিপাকে ক্রেতারা 

০২ রাউন্ড গুলিসহ ০১ জন গ্রেফতার

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

বর্তমান পরিস্থিতিতে চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

মুজগুন্নীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

১০

রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

১১

বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন

১২

উপকূলের ‘মহৌষধ’ ও অর্থকরী সম্ভাবনা: সুন্দরবনের কেওড়া ফলের আমূল সমাচার

১৩

ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি

১৪

প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়ার না থাকার কারণ জানালেন জামায়াত আমির

১৫

তনু হত্যা মামলা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেপ্তার

১৬

এক সপ্তাহে ১৪ মৃত্যু ৪৩ কিলোমিটারের মহাসড়কে ৮ মাসে ঝরল ৩১ প্রাণ

১৭

ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি

১৮

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

১৯

আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ

২০