bntv24
৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসায় মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগীর বাবা রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, রূপসা উপজেলার বাগমারা গ্রামের গরুর হাট সংলগ্ন দারুস সালাম জামে মসজিদের হেফজখানায় মো. আব্দুল্লাহ নামের ১২ বছরের এক ছাত্র পড়াশোনা করে। তার পিতা মো. ইসরাইল হোসেন।অভিযোগে বলা হয়, গত ০৫/০৮/২৬ তারিখ বিকাল অনুমান ৩টা৩০ ঘটিকার সময় সামান্য বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান ওই ছাত্রের মুখমন্ডলের ডান পাশে ঘুষি মেরে নীলা ফোলা জখম করেন। এরপর পিঠের দিকে মেরুদন্ডের উপরে মেরে কালশিরা ফোলা জখম করেন। পাশাপাশি এলোপাতাড়ি চড়, কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।ছেলের চিৎকারে সহপাঠী ও মসজিদের মুসল্লিগণ ঘটনা জানতে পারেন। পরে আহত ছাত্র বাসায় এসে পরিবারকে বিষয়টি জানালে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ভুক্তভোগীর পিতা মো. ইসরাইল হোসেন বলেন,ঘটনার পর আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দিয়েছি। আমার ছেলেকে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, মাদ্রাসায় শিশুদের শাসনের নামে শারীরিক নির্যাতন বন্ধ হওয়া উচিত। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মিডিয়াসেলের সদস্য নাসির ও তার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরও ছাড়া পায়নি ডাকাত,আটক ১ 

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ.লীগের ৬ নেতা আটক

ঈদগাঁওর ফাস্টফুড দোকানে জন্মদিন কেকের চড়া দামে বিপাকে ক্রেতারা 

০২ রাউন্ড গুলিসহ ০১ জন গ্রেফতার

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

বর্তমান পরিস্থিতিতে চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

মুজগুন্নীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

১০

রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

১১

বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন

১২

উপকূলের ‘মহৌষধ’ ও অর্থকরী সম্ভাবনা: সুন্দরবনের কেওড়া ফলের আমূল সমাচার

১৩

ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি

১৪

প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়ার না থাকার কারণ জানালেন জামায়াত আমির

১৫

তনু হত্যা মামলা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেপ্তার

১৬

এক সপ্তাহে ১৪ মৃত্যু ৪৩ কিলোমিটারের মহাসড়কে ৮ মাসে ঝরল ৩১ প্রাণ

১৭

ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি

১৮

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

১৯

আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ

২০