bntv24
৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগ খাল পরিষ্কার

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসন, চলাচলের পথ সুগম করা এবং উপড়ে পড়া গাছ অপসারণে এক অনন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় আনসার ও ভিডিপি। সদস্যদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামের মোড়লপাড়া শানবিলের ৩০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার ও সড়ক সংস্কার করা হয়েছে। একই সাথে ভারী বর্ষণে উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করেছে তারা। এই উদ্যোগের ফলে প্রায় ২০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল।স্থানীয় সূত্রে জানা গেছে, মোড়লপাড়া শানবিল এলাকার ওই পথ ও খাল দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। সম্প্রতি অতিবৃষ্টির কারণে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হলে বাসিন্দারা মারাত্মক দুর্ভোগে পড়েন। এছাড়া ভারী বর্ষণের ফলে রাস্তার ওপর একটি গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্টের সার্বিক দিকনির্দেশনায় আনসার ও ভিডিপি সদস্যরা দ্রুত উদ্ধার ও সংস্কার কাজে মাঠে নামেন।শুক্রবার (৭ আগস্ট-২৬) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীর উদ্যোগে এবং সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ সেবামূলক কাজ সম্পন্ন হয়। ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন দলনেতা মোঃ আলী হোসেন ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ইয়াছিন আলীর নেতৃত্বে ভিডিপি প্লাটুনের সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা থেকে উপড়ে পড়া গাছটি অপসারণ করেন। একই সাথে খাল পরিষ্কার, পাইপ সেটিং ও সড়ক সংস্কার কাজে অংশ নেন তারা। আনসার-ভিডিপির এই তৎপরতায় খালের জমে থাকা পানি দ্রুত নিষ্কাশিত হয় এবং সড়কটি পুনরায় স্বাভাবিক চলাচলের উপযোগী হয়ে ওঠে।এ উদ্যোগ ও সেবামূলক কাজ তদারকিকালে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা নুর ইসলাম, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন দলনেতা তালিব হুসাইন, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহরাব হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।আনসার ও ভিডিপির এই জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করেছেন মোড়লপাড়া ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের সেবামূলক কাজ অত্যন্ত দৃষ্টান্তমূলক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগ খাল পরিষ্কার

জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

খুলনার ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার 

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে সংবর্ধনা

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল 

বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে 

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী – আজীজুল বারী হেলাল এমপি 

১০

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

১১

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে : সংসদ সদস্য নাছির

১২

দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল

১৩

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

১৪

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

১৫

ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল 

১৬

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

১৭

কয়রার গোলখালী গ্রামে গরানের লাঠি দিয়ে পিটিয়ে দুইজনের হাত-পা ভাঙার অভিযোগ, খুলনা মেডিকেলে প্রেরণ

১৮

রাস্তায় পড়ে থাকা NID কার্ড উদ্ধার, মালিকের খোঁজে প্রচার

১৯

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

২০