bntv24
১১ অগাস্ট ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

আবিদুর রহমান আলিফ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গত এপ্রিলে অনুষ্ঠিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষায় বাংলাদেশসহ আইটিপিইসি-এর অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীর্ষস্থান দখল করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।এবারের আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ২১ জন এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২ জনসহ মোট ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।আইটিপিইসি-এর সদস্যভুক্ত দেশসমূহের পরীক্ষার্থীদের সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল ও মোঃ নাজমুল হুদা লাবিব যৌথভাবে প্রথম স্থান এবং অদিতি দেবনাথ তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও পূর্ণাঙ্গভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জাতীয়ভাবে প্রথম অবস্থানকারী দুইজন ও তৃতীয় অবস্থান অর্জনকারী দুইজনসহ প্রথম পাঁচটি অবস্থানের সাতজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী।এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক, ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।শিক্ষকবৃন্দ মনে করেন, শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং পরিকল্পিত প্রশিক্ষণের সমন্বিত ফল হিসেবেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে এই ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের সক্ষমতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে চায় এলাকা বাসী, সংসদ সদস্যকে স্মারকলিপি

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ 

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাকগোকুল চন্দ্র রায়

কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন 

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

১০

চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

১১

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

১২

ডুমুরিয়া ও বিল ডাকাতিয়ার সীমান্তবর্তী বিলে বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন আড়ংঘটা ইউপি চেয়ারম্যান জনাব এম এ ফরিদ আক্তার

১৩

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪

কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী  বিরল প্রজাতির কালোমুখো হনুমান

১৫

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

১৬

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

১৭

ঈদগাঁওতে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীন ঐতিহ্য  রেডিও-ক্যাসেট প্লেয়ার বিলুপ্ত

১৮

ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

১৯

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ

২০